ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ২০০৫ সালেই মেরুদণ্ডের সমস্যায় ভুগেছেন। ওই সময় এমআরআই পরীায় তার ওই সমস্যা ধরা পড়ে। তবে তার অবস্থা খুব খারাপ ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সংগৃহীত এ সংক্রান্ত মেডিক্যাল রিপোর্টে এ তথ্য রয়েছে।
২০০৫ সালের মার্চ মাসে রাজধানীর ল্যাবএইডে তারেক রহমানের মেরুদণ্ডের এমআরআই পরীা করানো হয়। ওই পরীার রিপোর্ট দেন ল্যাব এইডের কনসালট্যান্ট (রেডিওলজিস্ট) ডা. মোহাম্মদ জাকির হোসাইন। ডা. জাকির হোসাইন এ রিপোর্ট দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
ডা. হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার টেলিফোনে বলেন, তারেক রহমানের এমআরআই করা হয়েছিল। তাতে ডিস্কে (মেরুদণ্ডের কশেরুকার মাঝখানে চাকতিসদৃশ হাড়) কিছু সমস্যা ধরা পড়ে। তবে তখন তার মেরুদণ্ডের অবস্থা খুব খারাপ ছিল না।
ডা. হোসাইন বলেন, তারেকের মেরুদণ্ডের সমস্যা জন্মগত হতে পারে। আবার পুরনো আঘাতের কারণেও হতে পারে। তবে কি কারণে এ সমস্যা হয়েছিল তা তিনি (তারেক) জানাতে পারেননি।
রোগীর গোপনীয়তা রার কথা উল্লেখ করে ডা. জাকির হোসাইন এর বেশি কিছু বলতে রাজি হননি।
ল্যাবএইড এর ওই এমআরআই প্রতিবেদনে দেখা গেছে তারেক রহমানের ডিস্ক বাল্জ, ডিস্ক হার্নিয়েশন এবং ভার্টিব্রাল বডির উচ্চতা কমজনিত সমস্যা ছিল। ডিস্ক হার্নিয়েশন হচ্ছে মেরুদণ্ডের কশেরুকার মাঝের নরম ডিস্ক চাপ খেয়ে সরে যাওয়া। এতে ব্যাথা অনুভূত হয়। তারেক রহমানের সি ৪-৫ ও সি ৫-৬ ডিস্ক হার্নিয়েশন, ডি ৮-৯ ডিস্ক বাল্জ এবং ডি ৬-৭ ও এল-৪ এ উচ্চতাজনিত সমস্যা ছিল।
সর্বশেষ অবস্থা জানতে বুধবার তারেক রহমানের চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তেমন কিছু বলতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "আমরা সব কাগজপত্র উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছি। তিনিই সব বলবেন। কারা কর্তৃপকেও সব জানানো হয়েছে।"
২০০৫ সালের রিপোর্টটি সম্পর্কে ইদ্রিস আলী বলেন, এটি একটি "পুরনো রিপোর্ট" এবং তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. তাহিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুধু বলেন, "তারেক রহমান আমাদের এখানে ভর্তি আছেন। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৩৮ঘ.
bdnews24