২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির সাবেক সাংসদ কামরান প্রতারণা মামলায় গ্রেপ্তার

রাজবাড়ী জেলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ কামরান হোসেন চৌধুরীকে একটি প্রতারণা মামলায় মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর বিচারিক আদালতে দায়ের হওয়া ওই মামলায় তাকে ঢাকার গুলশানের নিজ বাসা গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 06:53 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী জেলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ কামরান হোসেন চৌধুরীকে একটি প্রতারণা মামলায় মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর বিচারিক আদালতে দায়ের হওয়া ওই মামলায় তাকে ঢাকার গুলশানের নিজ বাসা গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে কামরান হোসেন চৌধুরীরর বিরুদ্ধে রাজবাড়ীর বিচারিক আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানার কাগজ গুলশান থানায় এলে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৪১