২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওয়ান ইলেভেনের' পর আশা সঞ্চার হলেও উল্টোটা দেখছি: এরশাদ

'ওয়ান ইলেভেনের' পর জনগণের মাঝে আশার সঞ্চার হলেও এখন উল্টোটাই দেখছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

রংপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ওয়ান ইলেভেনের' পর জনগণের মাঝে আশার সঞ্চার হলেও এখন উল্টোটাই দেখছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, "ওয়ান ইলেভেনের পর দেশের মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছিলো- দূর্নীতিবাজ লুটেরাদের বিচার ও রাজনৈতিক দলগুলোর সংস্কার হবে। কিন্তু আমরা এখন উল্টোটা দেখছি। দূর্নীতির দায়ে গ্রেপ্তারকৃতরা আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে বিচারকসহ অন্যান্যদের ধমক দেন। অথচ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।" রোববার রংপুর টাউন হলে জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ একথা বলেন। তিনি বিএনপির নাম উল্লেখ করে বলেন, "তারা পাঁচ বছর মতায় থেকে কি অবদান রেখেছে। তারা দুর্নীতি, গ্রেনেড হামলা, অস্ত্র পাচার, মানুষ খুনসহ সব অপকর্ম করেছে। তাদের প্রতি আইন নমনীয় হবে কেন। তাদের কেন বিদেশে পাঠানো হবে।" এরশাদ বলেন, "চিহ্নিত দুর্নীতিবাজরা জেলে গিয়ে চিকিৎসার নামে বিলাসবহুল জীবনযাপন করছেন। আদালতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এটা মেনে নেওয়া যায় না।" বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "বিএনপি ও চারদলীয় জোট স্থানীয় সরকারের কোন নির্বাচনই প্রতিহত করতে পারবে না। জনগণ তাদের প্রতিহত করবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, "তিনি ওয়ান ইলেভেনের আগের অবস্থায় ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু দেশের মানুষ তার এই আশা পুরণ হতে দেবে না।" বিএনপি ও চারদলীয় জোট আরও ২০ বছর মতায় থাকার এবং দেশের বাকী সম্পদ লুটপাটের নীলনকশা করেছিলো বলেও জাতীয় পার্টির চেয়ারম্যান মন্তব্য করেন। কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, ফকির আব্দুর রাজ্জাক, জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, ড, টিআই এম ফজলে রাব্বী, করিম উদ্দিন ভরসা, মহিলা জাতীয় পার্টির নেত্রী লিলি চৌধুরী প্রমুখ। রাজশাহী বিভাগের ১৬ জেলা থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.