ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা হেফাজতে তারেক রহমানের ওপর কথিত নির্যাতনের আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রাজধানীর পুরানা পল্টনে রোববার বিকেলে একটি সংগঠনের আলোচনা সভায় খোন্দকার দেলোয়ার জাতিসংঘের অধীনে অভিযোগটির সুষ্ঠু তদন্ত দাবি করেন।
জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, "কারা হেফাজতে তারেক রহমানের মেরুদণ্ডের দু'টি হাড় ভেঙে যাওয়ার পরও বিষয়টির তদন্ত করছে না সরকার। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর েেত্র গড়িমসি করা হচ্ছে। তাই আপনার হস্তপে কামনা করছি। বাংলাদেশে কীভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আন্তর্জাতিকভাবে তার তদন্ত করুন।"
'সচেতন যুব ফোরাম' নামে একটি সংগঠন 'দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যুব সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে।
খোন্দকার দেলোয়ার প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "এ সরকার নীল নকশার অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দিয়েছে। 'দালাল ও তাবেদার' লোকজনদের প্রহসনের নির্বাচনের মাধ্যমে মতায় বসানোর মাধ্যমে নিজেদের মতা পাকাপোক্ত করতে চায় সরকার। এভাবে তারা উপজেলা নির্বাচনও করবে। পরে রাষ্ট্রপতি করা হবে।"
'বন্ধুপ্রতিম কিছু বিদেশি শক্তি'র সহায়তায় সরকার 'নীল নকশা' বাস্তবায়নে ধাপে ধাপে এগুচ্ছে অভিযোগ করে দেলোয়ার বলেন, "তারা রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও প্রহসনমূলক বিচারের মাধ্যমে নির্বাচনের অযোগ্য করার কাজে নেমেছে।"
বর্তমান সরকার আমলে দুর্নীতির ব্যাপক বিস্তার হয়েছে দাবি করে তিনি বলেন, "অতীতে এত ব্যাপক দুর্নীতি হয়নি। অথচ সরকার রাজনীতিবিদদের ওপর দায় চাপিয়ে মতায় এসে এবার মতাকে পাকাপোক্ত করার ষড়যন্ত্র করছে।"
নির্বাচন কমিশন ঘোষিত চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল বাতিলে দাবি জানান খোন্দকার দেলোয়ার।
এ দাবিতে আগামী ৩০ জুন চারদল ঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বানও জানান তিনি।
সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "পাতানো নির্বাচন যে কোনোভাবে রুখতে হবে। নইলে 'সরকারি দালালরা' মতায় গেলে দেশে দুর্নীতি পাকাপোক্ত হবে।"
সংগঠনের সভাপতি ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ সভাপতি মাওলানা মহীউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ন্যাশনাল আওয়ামী পার্টির সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন মুন্না, ইসলামী ঐক্যজোট নেতা জুনায়েদ আল হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/১৯৩৫ ঘ.
bdnews24