২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম ২ সপ্তাহ স্থগিত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। মামলার বিষয়ে হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন ও এবং নিম্ন আদালতের মামলাটির কার্যক্রম স্থগিতের জন্য মওদুদের আবেদনের পরিপ্রেেিত রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাফাজ্জাল ইসলাম এ আদেশ দেন। মওদুদের আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার রফিকুল হক বলেন, "বিশেষ জজ আদালতে সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। এজন্য নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত করা প্রয়োজন।" আপিল বিভাগের আদেশের পর মওদুদ আহমেদের আরেক আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট মওদুদ আহমেদের রিটটি খারিজ করে দিয়েছিল। ওই রায় স্থগিত করার কোনো প্রয়োজন নেই। আমরা রায় স্থগিতের কোনো আবেদনও জানাইনি। তবে মামলাটির অভিযোগ গঠনের জন্য সোমবার বিশেষ জজ আদালতে দিন ধার্য রয়েছে। এজন্য আমরা মামলাটির কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়েছি। আপিল বিভাগ আবেদনটি মঞ্জুর করেছে।" গত ১৯ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মওদুদের রিট খারিজ করে। এর আগে গত বছরের ২৮ অক্টোবর হাইকোর্ট মওদুদ আহমেদের মামলার কার্যক্রম স্থগিত করে। পরে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেেিত আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে মওদুদের রিটের চূড়ান্ত শুনানি করার নির্দেশ দেয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক জোট সরকারের আইনমন্ত্রীর বিরুদ্ধে গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক সফিকুল ইসলাম সিদ্দিকী। পরে মওদুদ আহমেদ মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএনডি/১৮০২ ঘ.