২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে: মুজাহিদ

বর্তমান সরকার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

বগুড়া, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "নির্বাচনের মাধ্যমে দালাল সংগ্রহ করতে চায় এই সরকার। জনগণ সেই সুযোগ দেবে না।" শুক্রবার সকালে বগুড়া জেলা জামায়েতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ কথা বলেন। তিনি বলেন, "বংলাদেশের জনগণ কোন স্বৈর শক্তিকে মেনে নেবে না। অনির্বাচিত সরকার দেশ ও জাতির জন্য ক্ষতিকর। বিগত ১৭ মাসে তার প্রমাণ হয়ে গেছে।" অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। মুজাহিদ বলেন, "উড়ে এসে জুড়ে বসে যারা ক্ষমতা দখল করেছে তাদের সংবিধানের উপর হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। সংবিধান সংশোধন কেবল নির্বাচিত সরকারই করতে পারে।" তিনি বলেন, "আমরা সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। সেই কারণেই খালেদা জিয়া ও মওলানা নিজামীকে মুক্তি দিতে হবে। তাদের বাদ দিয়ে কোন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।" চকফরিদ আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলা জামায়াতের আমির অধ্যপক মাওলানা সাহাবু্িদ্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী, ইসলামিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাজির আহাম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক সরকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.