২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আগে স্থানীয় নির্বাচনের প্রতিবাদে ৪ দলের সমাবেশ কর্মসূচি

নির্বাচন কমিশন স্থানীয় সরকারের সিটি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার উদ্যোগ নেয়ায় সারাদেশে ৩০ জুন প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল। বৃহস্পতিবার জোটের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন স্থানীয় সরকারের সিটি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার উদ্যোগ নেয়ায় সারাদেশে ৩০ জুন প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল। বৃহস্পতিবার জোটের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। (আরও তথ্যসহ) আগে সংসদ নির্বাচনের দাবিতে চারদলীয় জোট বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন করে। ২০ জুন নির্বাচন কমিশনের চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে। এর প্রতিবাদে চার দলের কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, "এ ধরনের কর্মসূচির সংবাদে আমরাতো বসে থাকতে পারি না। আমরা নির্বাচন করব। শুক্রবারে ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।" চারদলের সমাবেশে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ''স্থানীয় সরকার নির্বাচন করার কোনো এখতিয়ার এ সরকারের নেই। চার দল এ নির্বাচন মেনে নেবে না। জনগণ তা প্রতিহত করবে।" ৩০ জুন চার দল এজন্য সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বলে ঘোষণা দেন দেলোয়ার। সরকারকে 'সংবিধান লঙ্ঘনকারী' আখ্যায়িত করে তিনি বলেন, ''সংবিধান লঙ্ঘন করে স্থানীয় সরকার নির্বাচন করা হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, সেজন্য সরকারই দায়ী থাকবে।'' তিনি সরকার ও নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম থেকে বিরত থেকে আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার আহবান জানান। দেলোয়ার সরকারের উদ্দেশে বলেন,''পাতানো নির্বাচনের পথ থেকে সরে আসুন। নইলে জনগণ এর সমুচিত জবাব দেবে।'' তিনি সংলাপ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে দলনেত্রী খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মুক্তি এবং তারেক ও কোকোকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অভিযোগ করেন, দুর্নীতি বিরোধী অভিযানের নামে সরকার বাছাই করা দুর্নীতিবাজদের দিয়ে নির্বাচন করতে চায়, এটা জনগন মেনে নেবে না। তিনি বলেন, ''সিলেকশনের মাধ্যমে নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। এরশাদ আমলেও এভাবে বাছাই করে উপজেলা করা হয়েছিল, কিন্তু তা টেকেনি। বরং বাছাইকৃতরা জনবিচ্ছিন্ন হয়েছিল।'' বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,''হাতে গোনা কিছু মানুষকে জেলে নিয়ে দুর্নীতি দমন হবে না। সত্যিকারের দুর্নীতি দমন করতে পারে নির্বাচিত সরকারই।'' সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল