চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর নিশর্ত মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম ছাত্রদলের সাবেক নেতারা।
সোমবার সাবেক সাত নেতা এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, জিয়া পরিবারের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা।
তারা খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- অ্যাডভোকেট আব্দুস সাত্তার, নাজিমুর রহমান, মাহবুবুর রহমান শামীম, মো. আলী, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল ও ইয়াসমিন চৌধুরী লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24