২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার কম্পিউটার ফেরত দিয়েছে পুলিশ

ধানমণ্ডি থানায় শেখ হাসিনার জব্দ করা কম্পিউটার ও সিডি রোববার তার আইনজীবীদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। সুধা সদনে সিলগালা করে রাখা একটি সিন্দুকও খুলে দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি থানায় শেখ হাসিনার জব্দ করা কম্পিউটার ও সিডি রোববার তার আইনজীবীদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। সুধা সদনে সিলগালা করে রাখা একটি সিন্দুকও খুলে দেওয়া হচ্ছে। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মহসিনুল হক জানান, রোববার সন্ধ্যায় শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলামের কাছে জিনিসপত্রগুলো হস্তান্তর করা হয়। বাকি কিছু কাগজপত্র পরে ফেরত দেওয়া হবে। অ্যাডভোকেট কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার একটি কম্পিউটার (সিপিইউ ও মনিটর) ও জব্দ করা কিছু সিডি ফেরত দিয়েছে ধানমণ্ডি থানা পুলিশ। এছাড়া, শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সুধা সদনে সিলগালা করা একটি সিন্দুক ব্যবহারের জন্য খুলে দেওয়া হচ্ছে।" এর আগে গত বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর সাময়িক মুক্তির পর তার দু'টি গাড়ি ফেরত দেয় পুলিশ। ওই রাতে তার মোবাইল ফোন দু'টিও ফেরত দেওয়া হয়। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জিনিষপত্রগুলো ফেরত দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসইউএম/এলএইচ/এসএনডি/২১১৬ ঘ.