চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসেছে আ. লীগের কার্যনির্বাহী কমিটি। রাত সোয়া আটটার পর আওয়ামী লীগ সভানেত্রীর বাসা সুধাসদনে এ বৈঠক শুরু হয়। প্রায় ১১ মাস কারাগারে থাকার পর এই প্রথম হাসিনা কোনো দলীয় বৈঠকে অংশ নিচ্ছেন।
এ বৈঠক শেষে সুধা সদনেই সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন হাসিনা।
এর আগে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমণ্ডিতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, "সংলাপে আওয়ামী লীগকে সম্পৃক্ত করতে এবং জাতির স্বার্থে আমরা আজ রাত ৯টায় শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছি।"
হোসেন জিল্লুর বলেন, "শেখ হাসিনার চিকিৎসার প্রয়োজনে বৃহস্পতিবার সকালে বিদেশে যাবেন। এজন্য সরকার সাময়িকভাবে তাকে মুক্তি দিয়েছে। তিনি বিদেশে যাওয়ার আগে কথা বলার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। সময় কম বলে আজ রাতেই আমরা আলোচনা করতে যাচ্ছি।"
হোসেন জিল্লুর জানান, সংলাপের সঙ্গে জড়িত পাঁচ উপদেষ্টাদের মধ্যে যারা যারা যেতে পারবেন তারা সুধাসদনে যাবেন।
১১ মাস কারাগারে থাকার পর বুধবার দুপুরে মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এমইউএ/জেকে/২১০০ ঘ.
bdnews24