২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হামলায় মূলধারার রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পায়নি সিআইডি

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগপত্রে সিআইডি বলেছে, হরকাতুল জিহাদ সদস্যরাই ওই হামলা চালায়। এদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর ব্যক্তিগত যোগাযোগ ছিল। এর বাইরে হ্মালার সঙ্গে বাংলাদেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগপত্রে সিআইডি বলেছে, হরকাতুল জিহাদ সদস্যরাই ওই হামলা চালায়। এদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর ব্যক্তিগত যোগাযোগ ছিল। এর বাইরে হ্মালার সঙ্গে বাংলাদেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। সিআইডি বুধবার আদালতে অভিযোগপত্রটি জমা দিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েক'শ নেতাকর্মী আহত হন। দীর্ঘ তদন্ত শেষে জমা দেওয়া সিআইডির অভিযোগপত্রে বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২৮ জনকে অভিযুক্ত করা হয়। তবে এদের মধ্যে দু'জন মারা যাওয়ায় এবং চারজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় মোট ২২ জনকে আসামি করা হয়েছে। পূর্ণাঙ্গ পরিচয় পাওয়ার পর চারজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর অভিযোগপত্র জমা দেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় জব্দ করা আলামতও আদালতে দাখিল করেন। দায়ের হওয়া মামলায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের দুটি ধারা থাকায় ৪২ পাতা করে আলাদা দু'টি অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্র দেওয়ার পর বুধবার বেলা ৩টায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অনুসন্ধানের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা। সেখানে বক্তব্য রাখেন সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর। সিআইডির অনুসন্ধানে হামলার কারণ হামলার কারণ সম্পর্কে সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারী বলেন, "হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি) এই হামলা চালিয়েছে। দলটি মনে করে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। এ কারণে তারা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়। এরসঙ্গে বাংলাদেশের মূলধারার আর কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।" তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণ থেকে আমরা হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। গ্রেপ্তারকৃতরা বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় অনেক আলেমকে গ্রেপ্তার ও হয়রানি করেছিল। তারা মনে করত- আওয়ামী লীগ ইসলামের প্রসার চায় না। সেজন্য তারা কয়েকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।" হাসিনাকে হত্যার জন্য হুজির চেষ্টার বর্ণনা দিয়ে ফজলুল কবীর বলেন, "প্রথমবার কোটালিপাড়ায় ড্রামভর্তি বিস্ফোরক পাওয়া যায়। দ্বিতীয়বার ২০০১ সালে শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় সিলেটে গেলে জঙ্গি নেতা ডা. জাফর বোমা নিয়ে সেখানে যান। কিন্তু শেখ হাসিনার হযরত শাহজালাল ও শাহ পরানের মাজারে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ফলে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এরপর ডা. জাফর ওই বোমা নিয়ে সিলেটে আরেক জঙ্গিনেতা ডা. রিফাতের বাসায় উঠলে ব্যাগ থেকে বোমাটি বের করার সময় তা বিস্ফোরিত হয়ে দুজন নিহত হয়। সর্বশেষ হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা।" ২১ আগস্ট হামলার ক্ষেত্রে হরকাতুল জিহাদের বাইরে অন্য কারো মদদ ছিল কিনা- প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, "এ ধরনের কারো নাম পাওয়া যায়নি।" ঘটনার সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, "হরকাতুল জিহাদ কর্মীদের সঙ্গে পিন্টুর সংশ্লিষ্টতা ব্যক্তিগত পর্যায়ে। আমরা জেনেছি, পিন্টুর বাসায় গ্রেনেড হামলা নিয়ে দু'দফা বৈঠক হয়। তবে পিন্টু বৈঠকে থাকার কথা স্বীকার করেননি। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসার লোকজন ও দারোয়ান বলেছে, তার ভাই মাওলানা তাজউদ্দীন কিছু লোক নিয়ে বাসায় এসেছিল এবং চা খেয়েছিল।" গ্রেনেডের উৎস সম্পর্কে সিআইডি প্রধান বলেন, "মাওলানা তাজউদ্দিন গ্রেনেডগুলো সরবরাহ করে বলে তদন্তে জানা গেছে। তিনি এখন পলাতক। তাকে গ্রেপ্তার করা গেলেই গ্রেনেডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এ ধরনের আর্জেস গ্রেনেড বাংলাদেশে তৈরি হয় না। এগুলো তৈরি হয় অস্ট্রিয়ায়।" অভিযুক্ত ও গ্রেপ্তারকৃতরা সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারী জানান, মামলার তদন্তে ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মুফতি আব্দুল হান্নান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ আবু তাহের, শাহাদাতউল্লাহ জুয়েল, হুসেইন আহমেদ আমিন, আব্দুস সালাম পিন্টু, আবু জান্দাল ওরফে মঈনুদ্দীন শেখ, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম সবুজ ও উজ্জ্বল ওরফে রতন। এছাড়া, অভিযুক্ত আহসান উল্লাহ কাজল ভারতে পুলিশের হাতে নিহত হয়েছে ও মো. মাসুদ স্বাভাবিকভাবে মারা গেছেন। মুত্তাকিন ও মুরসালিন নামে আরো দুই অভিযুক্ত ভারতের বিহারে জেলে রয়েছে। চার জনের ঠিকানা না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই চারজন হলেন- ওমর ফারুক, শুভ, ফেরদৌস ও বাবু। তাদের বিরুদ্ধে পরে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া পলাতক রয়েছে মাওলানা তাজউদ্দীন (পিন্টুর চাচাতো ভাই), মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও মাওলানা লিটন। গ্রেপ্তারকৃত ১৪ জনের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি। এরা হলেন মুফতি হান্নান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, আরিফ হাসান সুমন ও রফিকুল ইসলাম সবুজ। সাক্ষ্য-প্রমাণ মামলার তদন্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের সাক্ষ্য নিয়েছে সিআইডি। সাক্ষীদের মধ্যে আছেন- আওয়ামী লীগের শীর্ষ নেতা, পুলিশ সদস্য, ময়না তদন্তকারী চিকিৎসক, গুলিস্তান এলাকার বিভিন্ন বিপণিবিতানের নিরাপত্তা কর্মীরা। মামলায় ৬৯টি আলামত জব্দ করা হয়। এর মধ্যে আছে শেখ হাসিনার গাড়ি, আহত ও নিহতদের রক্তমাখা কাপড়চোপড়, যে ট্রাকে মঞ্চ বানানো হয়েছিল সেই ট্রাক (ট্রাকটি বর্তমানে মালিকের হেফাজতে রয়েছে), গ্রেনেডের