ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মার্সিডিজ বেঞ্জ গাড়ি, বঙ্গবন্ধু ট্রাস্টের দলিলপত্র, মোবাইল ফোন, কম্পিউটারসহ তার জব্দ করা জিনিসপত্র আইনজীবীর জিম্মায় ফেরত দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে কামরুল ইসলাম, সাহারা খাতুনসহ হাসিনার আইনজীবীদের একটি দল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কাছে হাসিনার জব্দ করা জিনিসপত্র ফেরত চেয়ে আবেদন করলে বিকেলে শুনানি শেষে মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
গত বছর ১৬ জুলাই শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর ওই বাসা থেকে এসব জিনিসপত্র জব্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/১৮০৬ ঘ.
bdnews24