ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মায়ের মুক্তিতে খুবই আনন্দিত শেখ হাসিনার যুক্তরাষ্ট্র-প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, "আমরা ভীষণ আনন্দিত। খুবই খুশি।"
শেখ হাসিনার সাময়িক মুক্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এভাবেই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
জয় বলেন, "আমরা এখন একটু শান্তিতে আছি। একটু স্বস্তিবোধ করছি। ভালো মতো আমরা মায়ের চিকিৎসা করাতে পারবো।"
জয় জানান, ফ্লোরিডায় আগে যেখানে হয়েছিলো তার মায়ের কানের চিকিৎসা হবে। আর ওয়াশিংটনে হবে তার চোখের চিকিৎসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৭২৪ঘ.
bdnews24