২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে দেখা করছেন কয়েকজন উপদেষ্টা

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বুধবার রাত ৯টায় তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা সুধা সদনে যাচ্ছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বুধবার রাত ৯টায় তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা সুধা সদনে যাচ্ছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। বাণিজ্য উপদেষ্টাও টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার সঙ্গে সরকারের আলোচনা করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমরা আজ রাতে সুধা সদনে বসবো।" সদ্য কারামুক্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর আগে সুধা সদনেই রাত ৮টায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় সভাপতিত্ব করবেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এ কথা জানান। ১১ মাস কারাগারে থাকার পর বুধবার দুপুরে মুক্তি পেয়ে সুধা সদনের বাড়িতে ফেরেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এডি/এসকে/১৬৫৫ঘ.