২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ খালেকের বিরুদ্ধে হত্যা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ

সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সাংসদ আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে একটি হত্যা মামলা ভিন্নখাতে নেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

সাতক্ষীরা, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সাংসদ আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে একটি হত্যা মামলা ভিন্নখাতে নেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে। সদর উপজেলায় চায়না বেগম হত্যা মামলার পুনতদন্ত শেষে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। এর আগে মামলাটির বিচার চলাকালে খালেক মণ্ডলের প্রভাব খাটানোর বিষয়টি আদালতের গোচরে আসে। তখন বিচারক মামলাটি পুনতদন্তের নির্দেশ দেন। অভিযোগেপত্রে খালেক মণ্ডলছাড়া আরও চারজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- চায়না বেগমের স্বামী আজাদ, শ্বশুর আজিজ, শাশুড়ি মনিয়ম ও মাছখোলা গ্রামের রফিকুল ইসলাম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৬ ফেব্র"য়ারি সদর উপজেলার মাছখোল গ্রামের আজাদ যৌতুকের জন্য স্ত্রী চায়না বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করেন। ওই ঘটনায় আজাদের বাবা আজিজ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তবে সন্দেহ হওয়ায় পুলিশ চায়না বেগমের লাশ ময়না তদন্তের জন্য পাঠায়। এরই মধ্যে চায়না বেগমকে র্ধষণের পর হত্যা করা হয়েছে বলে প্রতিবেশি নজুর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন আজাদের মা মরিয়াম বেগম। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে অভিযোগপত্রে লিখিত সুপারিশ করেন তখনকার সাতক্ষীরা-২ আসনের সাংসদ আব্দুল খালেক মণ্ডল। সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক রুহুল ইসলাম চায়না হত্য্ ামামলায় নজুকে প্রধান আসামি করে হত্যা মামলা রেকর্ড করেন। পরে খালেক মণ্ডলের প্রভাবে নজুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটির বিচার চলাকালে জামায়াত এমপির প্রভাবের বিষয়টি বিচারকের গোচরে এলে তিনি পূনতদন্তের নির্দেশ দেন। খুলনা সিআইডির এএসপি সুখরঞ্জন সমাদ্দার মামলাটির পুনতদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দিলেন। এই সম্পূরক অভিযোগপত্রে সাবেক সাংসদ খালেক মণ্ডলের বিরুদ্ধে হত্যা মামলাটি ভিন্নখাতে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, যৌতুকের জন্য স্ত্রী চায়না বেগমকে হত্যা করেছেন আজাদ। ঘটনা ধামাচাপা দিতে তার বাবা আজিজ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেন। ময়নাতন্তে পাঠানোর পর হত্যাকারী চক্র মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নজু নামের একজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করে এবং তখনকার জামায়াত সাংসদের প্রভাবে এই মামলা রের্কড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.