২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতুষ্টি ও সমঝোতার বাজেট: বিকল্পধারা

প্রস্তাবিত বাজেটকে 'জনতুষ্টি ও সমঝোতার বাজেট' বলে আখ্যায়িত করে বিকল্পধারা বাংলাদেশ দাবি করেছে, এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। বাজেটে ভালো অনেক দিক থাকলেও সার্বিক বিচারে এটি গণমুখী ও ভবিষ্যতমুখী নয় বলে মনে করছে এ রাজনৈতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে 'জনতুষ্টি ও সমঝোতার বাজেট' বলে আখ্যায়িত করে বিকল্পধারা বাংলাদেশ দাবি করেছে, এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। বাজেটে ভালো অনেক দিক থাকলেও সার্বিক বিচারে এটি গণমুখী ও ভবিষ্যতমুখী নয় বলে মনে করছে এ রাজনৈতিক দল। তারা বলছে, রাজনৈতিক দায়িত্বশীলতা না থাকায় এমন বাজেট দেওয়া হয়েছে। বাজেট ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করার সমালোচনাও করেছে তারা। বিকল্পধারা মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ২০০৮-০৯ সালের প্রস্তাবিত বাজেটের ওপর তাদের মূল্যায়ন তুলে ধরে। তারা বলেছে, এ বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। তাই এ বাজেট গ্রহণ অথবা গ্রহণ না করার কোনও বিষয় আসে না। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার ২০০৮-'০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার হার এবং এর সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৩০ হাজার ৫৮০ কোটি টাকার এ ঘাটতি বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫। বাজেটের মূল্যায়ন করতে গিয়ে বিকল্পধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, "এ বাজেট জনতুষ্টি ও সমঝোতার বাজেট। যাকে বলা যায়, 'আমি বাঁচি, আপনি বাঁচেন' বাজেট। এটি স