২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার পদোন্নতি

রাষ্ট্রপতির সামরিক সচিব মোহাম্মদ আমিনুল করিম ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার আবদুল মবিন লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সামরিক সচিব মোহাম্মদ আমিনুল করিম ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার আবদুল মবিন লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম সোমবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, " মোহাম্মদ আমিনুল করিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।" রোববার ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় এ পদটি শুন্য হয়। গত ২ জুন আবদুল মবিনকে সশস্ত্র বাহিনীর নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসকে/১৩৫৪ঘ.