২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা মুক্ত না হলে গণসাক্ষরের পর আন্দোলন কর্মসূচি: আমু

অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে গণস্বাক্ষর কর্মসূচির পর লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়ার কথা বলেছে আওয়ামী লীগ। ছয় দফা দিবস উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় নেতারা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে গণস্বাক্ষর কর্মসূচির পর লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়ার কথা বলেছে আওয়ামী লীগ। ছয় দফা দিবস উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় নেতারা এ কথা বলেন। সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেছেন, "অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দিন। আমরাই তার চিকিৎসার ব্যবস্থা করব। এর কোনো ব্যাতয় ঘটলে গণস্বাক্ষর অভিযান শেষে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।" দলের সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তিসহ ছয় দফা দাবিতে শনিবার থেকে ঢাকা মহানগর ছাড়া দেশব্যাপী শুরু হওয়া আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে আমু বলেন, "আওয়ামী লীগ কারো উপদেশের অপেক্ষা করে না। আমাদের কারো কাছ থেকে অভিজ্ঞতা ধার করতে হবে না। কখন কোন কথা বলতে হয় আমরা তা জানি।" দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এর কোনো বিকল্প নেই।" দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক রাখলে জনগণ ক্ষমা করবে না।" "শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হত্যা করার জন্য এই সরকার পরিকল্পনা নিয়েছে"