ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়টি আবারো নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "বিএনপির সঙ্গে কোনোরকম ঐক্যের প্রশ্নই আসে না। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনও হবে না। যারা ১/১১'র জন্য দায়ী এবং যারা যুদ্ধাপরাধী তাদের সঙ্গে ঐক্য হতে পারে না।"
এর আগে খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সকালে এক সংবাদ ব্রিফিংয়ে আশরাফুল ইসলামের উদ্দেশে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, ''আল্লাহর ওয়াস্তে জনগণের স্বার্থে ঐক্যের প্রতি 'না' না বলে 'হ্যাঁ' বলুন। নির্বাচনের জনগণের রায় আপনারা পেলে আমরা বিরোধী দলেই বসব। তবু ঐক্যের আহবান প্রত্যাখ্যান করবেন না।"
এ ব্যাপারে প্রশ্ন করা হলে আশরাফুল বলেন, "দেলোয়ার সাহেব অভিজ্ঞ রাজনীতিবিদ। তার সঙ্গে দশ বছর আমি সংসদে ছিলাম। তার কিছু প্রশ্নের জবাব আমি দেব না। আমাদের সিদ্ধান্ত আমরা স্বাধীনভাবেই নেব। আমরা ১৪ দলের অংশ; সেখানেই ঐক্যবদ্ধ আছি।"
আশরাফুল জানান, সভাপতিমণ্ডলির সদস্যরা বৈঠকে সা
bdnews24