ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বর্তমান 'সংকট' থেকে উত্তরণের জন্য রাজনৈতিক ঐক্যের প্রতি 'হ্যাঁ' বলার জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, ''আল্লাহ'র ওয়াস্তে জনগণের স্বার্থে ঐক্যের প্রতি ' না' না বলে 'হ্যাঁ' বলুন। নির্বাচনের জনগণের রায় আপনারা পেলে আমরা বিরোধী দলেই বসব। তবুও ঐক্যের আহবান প্রত্যাখ্যান করবেন না। ''
গত ২ জুন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক দলীয় অনুষ্ঠানে ধর্মান্ধ উগ্র সা
bdnews24