২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার নেতৃত্বাধীন বিএনপির মহানগর কমিটি ভেঙে দিলেন দেলোয়ার

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন বিএনপির মহানগর কমিটি বুধবার ভেঙে দেওয়া হয়েছে। খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার রাতে এই কমিটি ভেঙে দেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রহুল কবীর রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদিষ্ট হয়ে দলের মহাসচিব এ কমিটি ভেঙে দিয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন বিএনপির মহানগর কমিটি বুধবার ভেঙে দেওয়া হয়েছে। খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার রাতে এই কমিটি ভেঙে দেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রহুল কবীর রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদিষ্ট হয়ে দলের মহাসচিব এ কমিটি ভেঙে দিয়েছেন।" রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, "বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরীর মেয়াদোত্তীর্ণ কমিটি স্থবির ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কতিপয় সদস্য দলীয় স্বার্থ ও শৃক্সক্ষলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এ কারণে দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মীরা বিভ্রান্ত ও হতোদ্যম হয়ে পড়ছেন। এ অবস্থায় দলীয় স্বার্থ রক্ষা এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার প্রয়োজনে বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন ঢাকা মহানগর বিএনপি কমিটি বাতিল ঘোষণা করেছেন।" ১৯৯৬ সালে মীর শওকতকে বাদ দিয়ে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে বিএনপির মহাগনর কমিটি গঠন করা হয়। ২০০০ সালের মার্চে খোকাকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে খালেদা জিয়া পূর্ণাঙ্গ কমিটি করে দেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও চেয়ারপারসনের অনুমোদন নিয়ে কমিটি কাজ চালিয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এলএইচ/এমএইচবি/২২২৬ ঘ.