২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলার আসামিদের জন্য বেড়েছে কাঠগড়ার আয়তন

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সব আসামিকে জায়গা দিতে বিশেষ আদালতের কাঠগড়ার আয়তন বাড়িয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সব আসামিকে জায়গা দিতে বিশেষ আদালতের কাঠগড়ার আয়তন বাড়িয়েছে কর্তৃপক্ষ। বুধবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা। এদিন সকালে খালেদা জিয়া, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামীসহ আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক সাহেদ নূরউদ্দিন। সাবেক প্রধানমন্ত্রীসহ গ্যাটকো দুর্নীতি মামলায় আসামি ২৪ জন হলেও এদের মধ্যে ১৭ জন কারাগারে আছেন। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৩ এর কাঠগড়ায় এর আগে একসঙ্গে সর্বোচ্চ চার আসামি দাঁড়িয়েছেন। তবে এখন আয়তন বাড়িয়ে সেখানে পাঁচটি বড় বেঞ্চ বসানো হয়েছে। প্রতিটি বেঞ্চ চামড়া ও ফোম দিয়ে মোড়ানো। এতে পাঁচজন করে মোট পঁচিশজন বসতে পারবেন। মঙ্গলবার আদালত এজলাসে গিয়ে দেখা যায় কাঠগড়ায় প্রথম সারিতে দুটি এবং দ্বিতীয় সারিতে তিনটি বেঞ্চ রাখা হয়েছে। আর প্রথম সারির শুরুতেই আছে হাতল ও গদি লাগানো একটি চেয়ার। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে