ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে বুধবার। এদিন সকালে সংসদ ভবনের বিশেষ আদালত- ৩ এ আসামিদের আনতে নির্দেশ দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ গোলাম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। এদিন কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।"
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে
bdnews24