২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মতি পেলে শিগগিরই খালেদাকে হাসপাতালে নেওয়া হবে

খালেদা জিয়ার সম্মতি পেলে শিগগিরই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ২ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সম্মতি পেলে শিগগিরই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হাসান। সোমবার বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " রক্ত পরীক্ষাসহ আনুষঙ্গিক পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। তবে তিনি এখনো সম্মতি দেননি। সম্মতি পেলেই আমরা ব্যবস্থা নেব।" জাকির হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রী আগে থেকেই হাটুতে আর্থরাইটিস রোগে আক্রান্ত। এজন্য তার রক্ত পরীক্ষা ও এক্সরে করা দরকার। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও খালেদা জিয়াকে শিগগিরই হাসাপাতালে নেওয়ার হবে জানিয়েছেন। তবে কবে ও কোথায় তার চিকিৎসা হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে খালেদা জিয়া বিশেষ কারাগারে বন্দি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/এএল/এমএইচবি/২১৩৬ ঘ.