২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মরক্ষা জোরদার করতেই মিগ কিনেছিলাম: হাসিনা

মিগ দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, আত্মরক্ষা জোরদার করতেই মিগ যুদ্ধ বিমান কেনা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 07:23 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, আত্মরক্ষা জোরদার করতেই মিগ যুদ্ধ বিমান কেনা হয়েছিল। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তৎকালীন একটি প্রতিবেদনে মিগ কেনার প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত বক্তব্যের জবাবে হাসিনা একথা বলেন। গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন আদালতে উপস্থাপন করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী । সোমবার মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন খান মুকুল সামরিক গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে হাসিনা আদালতে এ প্রশ্ন তোলেন। শেখ হাসিনা বলেন, "কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এভাবে প্রকাশ্যে আনা যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।" এর জবাবে বিচারক রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন করেন, "আপনাকে এই প্রতিবেদন কে দাখিল করতে বলেছে। আর তা চেয়েছিলই বা কে?" বিচারকের এ প্রশ্নের উত্তর না দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই প্রতিবেদন আদালতে পড়ে শুনিয়ে বলেন, "মিগ-২৯ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রয়োজন ছিল না। এর বিপুল ব্যয়ভার বহন করার সামর্থ্যও এ বাহিনীর নেই। এ বিষয়ে প্রতিবেদন থাকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় করে। এর ফলে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে।" বিচারকের অনুমতি নিয়ে হাসিনা রাষ্ট্রপক্ষের আইনজীবীর এই বক্তব্যের জবাবে আদালতকে বলেন, "পিপির কথায় আমি দেশের প্রতিরক্ষা বিষয়ে উদ্বিগ্ন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করছি। আমাদের প্রতিরক্ষা নীতিমালা হল- কাউকে আক্রমণ করা নয়, আত্মরক্ষা করা। যদি কোনো দেশ আমাদের আক্রমণ করে তা প্রতিহত করার জন্য উপযুক্ত অস্ত্রশস্ত্র সরবরাহ করা যে কোন সরকারের দায়িত্ব। এজন্যই আমরা মিগ-২৯ যুদ্ধ বিমান কিনেছিলাম।" শেখ হাসিনা আরো বলেন, "এখন যদি পিপি এ বিষয়ে প্রশ্ন তোলেন তাহলে দেশের সার্বভৌমত্ব নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। আপনি এ বিষয়টি লিপিবদ্ধ করুন।" রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপনের সময় শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতের কাছে প্রশ্ন করেন, "সামরিক গোয়েন্দা সংস্থা এখানে আসবে কিনা? কেনানা পিপি এই বিষয়ে বললে তাদেরকে আমরা সাক্ষী হিসাবে আদালতে ডাকবো।" এর আগে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগের স্বপক্ষে 'তথ্য প্রমাণ' আদালতে উপস্থাপন করেন। আগামী ১১ জুন আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ করবেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন খান মুকুল অভিযোগের স্বপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন। এদিকে মামলার অপর আসামি সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমানকে এ মামলা থেকে স্থায়ী জামিন এবং চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য আবেদন করেন তার আইনজীবী। আদালত আগামী ১১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। তবে বিদেশে চিকিৎসার বিষয়ে কোন আদেশ দেননি। সোমবার আদালতে হাসিনাসহ এ মামলার সব আসামি উপস্থিত ছিলেন। হাসিনাকে সকাল ৯টা ৫৫ মিনিটে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত শেষে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসে তার আইনজীবী আব্দুল মান্নান খান সাংবাদিকদের জানান, শেখ হাসিনা তাদেরকে বলেছেন, 'সরকার রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে এই গণগ্রেপ্তার বন্ধ করতে হবে।' শেখ হাসিনা আরও বলেছেন, 'দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবিয়ে রাখা যাবে না। এসব না করে সরকারের উচিৎ সংলাপ ও নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা।' আরেক আইনজীবী ব্যরিস্টার শফিক আহমেদ বলেন, "রাষ্ট্রপক্ষ বলেছে মিগ যুদ্ধ বিমান কিনে শেখ হাসিনা রাষ্ট্রের অর্থের ক্ষতি করেছেন। কিন্তু তারা কোনোভাবেই বলেছে না কত টাকায় বিমানগুলো কেনার জন্য দরপত্র দেওয়া হয়েছিল।" তিনি বলেন,"প্রকৃত সত্য হলো দরপত্রে প্রস্তাব করা হয়েছিল ৪৮৯ মিলিয়ন মার্কিন ডলার। আর কেনা হয়েছে ১১৫ মিলিয়ন মার্কিন ডলারে। এতে রাষ্ট্রের ক্ষতি হলো কিভাবে?" বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল