২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দাসখত' দিতে সংলাপে যাবে না বিএনপি: দেলোয়ার

খালেদা জিয়ার মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তার দল কোনো 'দাসখত' দিতে সংলাপে যাবে না। সংলাপকে অর্থবহ করতে হলে খালেদা জিয়া ও শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তার দল কোনো 'দাসখত' দিতে সংলাপে যাবে না। সংলাপকে অর্থবহ করতে হলে খালেদা জিয়া ও শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, "সবকিছু এখনো হারিয়ে যায়নি। দলের চেয়ারপারসনের সঙ্গে আজ আমার কথা হয়েছে। দলের পরবর্তি কর্মসূচিতে নেত্রীর নির্দেশনা প্রতিফলিত হবে।'' অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ দলে সা