২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের দুর্নীতি মামলার এজাহার গ্রহণ করেছে আদালত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার এজাহার গ্রহণ করেছে আদালত। আগামী ২৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার এজাহার গ্রহণ করেছে আদালত। আগামী ২৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ দেন। গত ২৯ মে রমনা থানায় তোফায়েল, স্ত্রী আনোয়ারা আহমেদ ও মেয়ে ডা. তাসলিমা আহমেদের বিরুদ্ধে দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলা করেন। এতে অভিযোগ করা হয়, গত বছরের ৫ ডিসেম্বর তোফায়েল তার নিজের, স্ত্রী ও মেয়ের নামে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদের হিসাব জমা দেন। কিন্তু তদন্তে ১ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় কমিশন। তোফায়েল আহমেদ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৪১৭ টাকার সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/২১১২ ঘ.