২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে খালেদার সঙ্গে দুই পুত্রবধূর সাক্ষাৎ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বিকালে দেখা করেছেন তার দুই পুত্রবধূ। তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিথি বিকাল সোয়া ৪টার দিকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে যান। প্রায় দেড় ঘণ্টা সেখানে কাটিয়ে কারাগার ত্যাগ করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বিকালে দেখা করেছেন তার দুই পুত্রবধূ। তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিথি বিকাল সোয়া ৪টার দিকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে যান। প্রায় দেড় ঘণ্টা সেখানে কাটিয়ে কারাগার ত্যাগ করেন তারা। উপ মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাবিধি অনুযায়ী সাক্ষাতের অনুমতি নিয়েই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার দুই পুত্রবধূ।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮৫৫ ঘ.