২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ জুন

বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা ধামাচাপা নিতে ঘুষ নেওয়ার মামলায় তারেক রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য আগামী ৩ জুন দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা ধামাচাপা নিতে ঘুষ নেওয়ার মামলায় তারেক রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য আগামী ৩ জুন দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, নিম্ন আদালতে ২ জুন পর্যন্ত মামলাটির অভিযোগ গঠন না করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই ২ জুনের পর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হোক। সোমবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ ২ জুন পর্যন্ত মামলাটির অভিযোগ গঠন না করার জন্য নির্দেশ দেয়। মঙ্গলবার আসামি তারেক রহমান ও আরেক অভিযুক্ত ঘুষগ্রহীতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়নি। হুমায়ুন কবির সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের সংশ্লি