২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে ২৬ দফা প্রস্তাব দিয়েছে সিপিবি

সরকারের সঙ্গে সংলাপে রাজনৈতিক তৎপরতার ওপর বিধিনিষেধ প্রত্যাহার, দুর্নীতিবিরোধী অভিযান জোরদার, যুদ্ধাপরাধীদের বিচারসহ ২৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গেও সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে রাজনৈতিক তৎপরতার ওপর বিধিনিষেধ প্রত্যাহার, দুর্নীতিবিরোধী অভিযান জোরদার, যুদ্ধাপরাধীদের বিচারসহ ২৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গেও সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমজীবী-পেশাজীবীসহ নাগরিক সমাজের সঙ্গেও সংলাপ হবে। এছাড়া অর্থনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার চিন্তা-ভাবনাও চলছে। সোমবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টাসহ পাঁচ উপদেষ্টার সঙ্গে সংলাপে বসেন সিপিবি নেতারা। তাদের বৈঠক শেষ হয় বেলা ১২টায়। বৈঠক শেষে সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। উভয়ে জানান, তাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। অনেক বিষয়েই তারা একমত হয়েছেন। সংলাপে সিপিবির পক্ষ থেকে ২৬ দফা প্রস্তাব সরকারকে দেওয়া হয় বলে জানান মনজুরুল আহসান খান। তিনি বলেন, "রাজনৈতিক তৎপরতার ওপর সব ধরনের বিধি-নিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া উচিত এবং জরুরি আইনের বিধি-নিষেধগুলোও প্রত্যাহার করা উচিত।" সিপিবির পক্ষ থেকে ট্রেড ইউনিয়নের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করা হয়েছে জানিয়ে মনজুরুল আহসান বলেন, "মালিক শ্রেণি সমিতি-সংগঠন করার অধিকার ভোগ করবে, অথচ শ্রমিকরা আইনসম্মত ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত থাকবে-তা মোটেই গ্রহণযোগ্য নয়।" সিপিবি সভাপতি বলেন, "আমরা বলেছি, শুধু জাতীয় পর্যায়েই নয়, সারাদেশে বিভিন্ন পর্যায়ে সংলাপ আয়োজন করতে হবে। বিশেষ করে পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী, সংখ্যালঘু স