২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে নেয়া হয়নি খালেদাকে, পরবর্তী তারিখ ১ জুন

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে সোমবার হাজির করা হয়নি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তার আইনজীবীদের অভিযোগ, নির্বাচন থেকে বিরত রাখতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে আদালতে উপস্থিত করা হয়নি। নাইকো মামলায় শুনানির জন্য আসামীদের সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ হাজির করার নির্ধারিত দিন ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে সোমবার হাজির করা হয়নি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তার আইনজীবীদের অভিযোগ, নির্বাচন থেকে বিরত রাখতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে আদালতে উপস্থিত করা হয়নি। নাইকো মামলায় শুনানির জন্য আসামীদের সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ হাজির করার নির্ধারিত দিন ছিল। তবে খালেদা জিয়া ছাড়া এ মামলায় আটক ৭ অভিযুক্তকে হাজির করা হয়। আদালত মামলার পরবর্তি দিন ধার্য করেছে ১ জুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, "স্বাস্থ্যগত কারণে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।" তবে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ''খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি তা আমাদের কাছে অস্পষ্ট। আমরা জানি তিনি সুস্থ আছেন। আইন অনুযায়ী তাকে হাজির করা ছাড়া মামলার কার্যক্রম চলতে পারেনা।'' খালেদা জিয়ার আইনজীবী হিসেবে আদলতে উপস্থিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, খালেদা জিয়াসহ রাজনীতিবিদদের নির্বাচন থেকে বিরত রাখতে বিচারের নামে তামাশা করা হচ্ছে। সোমবার খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, "আদালতে বেগম খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি, তার কোনও কাগজপত্র রাষ্ট্রপক্ষ দেখায়নি।" বিএনপির খালেদাপন্থী মহাসচিব বলেন, "খালেদা জিয়াসহ অন্যান্য রাজনীতিবিদদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য সরকার বিচারের নামে প্রহসন করছে। তাদের উদ্দেশ্য খালেদা জিয়াকে নির্বাচন করতে না দেওয়া। এভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান জনগণ মেনে নেবে না।" নাইকো মামলাকে সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা অভিহিত করে দেলোয়ার বলেন, "আইনের বিধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে আদালতে হাজির করা হবে না, ততক্ষণ মামলার কার্যক্রম চলতে পারে না। আমরা মামলার কাগজপত্র চেয়েছি। তাও এখনও দেওয়া হয়নি।" সকাল ১১ টায় বিশেষ জজ আদালত ৯-এর কার্যক্রম শুরু হয়। এই আদালতের বিচারক খন্দকার কামাল উজ্জামান 'অসুস্থ' থাকায় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বিচারক সিরাজুল ইসলাম আদালত পরিচালনা করেন। খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে বলে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিএনপি নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, লুৎফে আলম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হেলাল উদ্দিন মোল্লা, এফ রহমান খান, হুমায়ুন কবীর বুলবুল, ব্যারিস্টার নাওশাদ জমির, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, খোরশেদ আলম, ব্যারিস্টার ফাতেমা আনোয়ার, ফেরদৌস আখতার ওয়াহিদাসহ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ খালেদা পান্না, সেলিম রেজা হাবিব, বিলকিস জাহান শিরিনসহ কয়েকজন সাবেক সাংসদকে আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিত হন। সকাল ১০টা ৪৫ মিনিটে নাইকো মামলার অভিযুক্ত আসামি কারাবন্দি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়। মামলার তিন আসামী সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউসুফ হোসাইন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী আবদুল রেজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ নয় মাসের পরও গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। আইনের বিধান অনুযায়ী গ্রেপ্তারের পর আসামিকে আদালতে হাজির করা বাধ্যতামূলক। কিন্তু আসামি হাজির না করে মামলার বিচার কার্যক্রম শুরু করা আইনসিদ্ধ হবে না।" তিনি বলেন, "আমরা আদালতের কাছে আবেদন করেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া এই মামলার কার্যক্রম চলতে পারে না।" আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার মওদুদ আহমেদ নাইকো মামলাকে 'উদ্ভট' বলে মন্তব্য করেন। তিনি বলেন,''আমার ৪২ বছরের আইন পেশায় এমন মামলা দেখিনি। নাইকোর প্রকল্পটি হচ্ছে ৭ শ কোটি টাকার অথচ মামলা করা হয়েছে ২৭ শ কোটি টাকার।'' রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত ১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। আসামি পক্ষ মামলার কাগজপত্র দেখতে চেয়েছে। তাও আমরা দেখানোর ব্যবস্থা নিয়েছি।" রাষ্ট্রপক্ষের চার সদস্যের প্যানেলে আরও ছিলেন, অ্যাডভোকেট এস কে গোলাম হাফিজ, হারুনুর রশীদ ও মাহবুবুর রহমান। বিশেষ সংসদ ভবনের পূর্বদিকে মণিপুরি পাড়া সড়কে খালেদা, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির দাবিতে ছবিসহ পোস্টার ও প্য