ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারের সঙ্গে সংলাপে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জরুরি আইন পুরোপুরি প্রত্যাহার এবং নির্বাচনের আগেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করারও দাবি জানিয়েছে দলটি।
সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিঙে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, চলমান সংলাপ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ঘরোয়া রাজনীতির মত সীমিতভাবে ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালুর ঘোষণা আসতে পারে।
সংলাপ শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জরুরি আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য সরকারকে বলা হয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই নিবাচর্ন নিশ্চিত করা এবং এই নির্বাচনে সব দল যেন অংশ নিতে পারে সে বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।"
কারাবন্দি রাজনৈতিক নেতাকর্মীদের ঢালাওভাবে নিঃশর্ত মুক্তির দাবিকে জাসদ নৈতিকভাবে সমর্থনযোগ্য মনে করে না বলেও জানিয়েছেন ইনু।
নির্বাচনের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনায় সব গণতান্ত্রিক ও অসা
bdnews24