২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তির পরপরই আবার গ্রেপ্তার জয়নাল আবেদীন

জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবার গ্রেপ্তার হয়েছেন নোয়াখালীর সাবেক সাংসদ ও বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে সন্ধ্যায় রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবার গ্রেপ্তার হয়েছেন নোয়াখালীর সাবেক সাংসদ ও বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে সন্ধ্যায় রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জয়নাল আবেদীন ফারুক মৎস্য ভবন এলাকায় দলীয় নেতা-কর্মীদের জড়ো করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এতে জরুরি বিধিমালা ভঙ্গ হওয়ায় তাকে জরুরি বিধিমালার ১৬/২ ধরায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।" ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোয়াখালীর একটি মামলায় জামিনের কাগজ হাতে পাওয়ার পর বিকেল পাঁচটার দিকে ফারুককে মুক্তি দেওয়া হয়। খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, "আদালত থেকে জামিনে মুক্তির পর আবার তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এসএম/জেকে/এমএইচবি/২১১৯ ঘ.