২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের জানান, অভিযোগপত্রটি আদালতে জমা দেয়ার জন্য অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, "আব্দুল জলিলের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ হাজার ৭৫৫ টাকা অবৈধ উপায়ে হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হচ্ছে। এছাড়া ৩৬ লাখ চার হাজার ২২৪ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগও আনা হচ্ছে তার বিরুদ্ধে। এর মধ্যে ৩৫ লাখ ৮ হাজার টাকার সম্পত্তি তিনি অবৈধভাবে অর্জন করেছেন।" এছাড়া সাবেক সাংসদ ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদেরের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলায় এবং আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে সম্পত্তির তথ্য গোপনের মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে বলে মহাপরিচালক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২০২৫ ঘ.