২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঃ লীগকে ছাড়া সংলাপ সফল হবে না - জিল্লুর

আওয়ামী লীগের মতো বৃহত্তর রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সংলাপ সফল হবে না বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের মতো বৃহত্তর রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সংলাপ সফল হবে না বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বৃহস্পতিবার সকালে সংলাপ শুরুর প্রেক্ষাপটে জিল্লুর রহমান বলেছেন, "না যাওয়ার চেয়ে যাওয়া ভালো বলেই রাজনৈতিক দলগুলো সংলাপে যাচ্ছে।" সাম্যবাদী দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে সাম্যবাদী দলের সঙ্গে আওয়ামী লীগের এ বৈঠক হয়। প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সাম্যবাদী দলের সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তাদের। আওয়ামী লীগের সংলাপে অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সাম্যবাদী দল সংলাপে যাবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, " প্রাক-সংলাপে যা আলোচনা হয়েছিল জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে তার প্রতিফলন ছিল না। প্রাক সংলাপে কোনো শর্ত ছিলো না। সংলাপেও শর্ত থাকার কোনো কথা ছিল না। কিন্তু এখন শর্ত দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় সনদের কথা বলা হয়েছে। এই সনদে কী আছে আমরা জানি না।" জিল্লুর রহমান বলেন, "আমরা ও সাম্যবাদী দল একমত হয়েছি যে '৭২-এর সংবিধানই আমাদের মূল সনদ। সেই সনদকে প্রয়োজনে সংস্কার করা যেতে পারে।" সাম্যবাদী দল 'দ্বিধাদ্বন্ধ নিয়ে' সংলাপে যাচ্ছে মন্তব্য করে জিল্লুর রহমান বলেন, "না যাওয়ার চেয়ে যাওয়া ভালো মনে করেই তারা সংলাপে যাচ্ছে। আওয়ামী লীগের মতো বৃহত্তর দল ছাড়া সংলাপ সফল হবে না - একথা তারা সংলাপে গিয়ে বলবে।" সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়