ঢাকা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল গত ২১ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন 'মেঘনা'য় সরকারের চার উপদেষ্টার সঙ্গে প্রাক-সংলাপ বৈঠক করেন।
বৈঠকে ওয়ার্কার্স পার্টির নেতারা ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
আলোচনা শেষে বিমল বিশ্বাস সাংবাদিকদের বলেছিলেন, "উপদেষ্টাদের বলেছি, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এখনই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার ও ট্রেড ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।"
তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, যুদ্ধাপরাধীদের বিচার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াসহ নয় দফা সুপারিশ করেছে ওয়াকার্স পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এসকে/১১০৩ঘ.
bdnews24