২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া, নিজামী ও শামসুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে দুদক

বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলায় আব্দুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী ও এম শামসুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীদি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলায় আব্দুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী ও এম শামসুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীদি দমন কমিশন (দুদক)। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী বুধবার বিকেলে এ আদেশ দেন। আদালতে দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মচারী মো. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মনিরুল হক এ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন। বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম শামসুল ইসলাম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনের বিরুদ্ধে গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। গ্যাটকো দুর্নীতি মামলায় মান্নান ভূঁইয়া, নিজামী ও শামসুল ইসলাম কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসএনডি/২১৪৪ ঘ.