২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র মামলায় বাদীকে জেরা শুরু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার বাদীর সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এ এস এম সাব্বির হাসান সাক্ষ্য দেওয়া শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার বাদীর সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এ এস এম সাব্বির হাসান সাক্ষ্য দেওয়া শুরু করেন। প্রায় দুই ঘণ্টা সাক্ষ্যের পর তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক জ্বালানি সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীকে আসামি হিসেবে সনাক্ত করেন। এরপর আসামী পক্ষের আইনজীবীরা সাব্বির হাসানকে জেরা করেন। বৃহস্পতিবারও জেরা চলবে। সাক্ষ্য শেষে বাদী তার অনুসন্ধানে পাওয়া কিছু তথ্য-প্রমাণের ফটোকপি আদালতে উপস্থাপন করতে চাইলে আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। তারা আদালতকে বলেন, আইন অনুযায়ী ফটোকপি উপস্থাপিত হতে পারে না। আদালত বাদীর আবেদন নাকচ করে বলেন, "এসব নথি মামলার তদন্ত কর্মকর্তা উপস্থাপন করবেন।" গত ১৮ মে ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি করে। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়। এতে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি টাকা ঘুষ নেন। এতে আরও অভিযোগ করা হয়, নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিম্ন দরদাতা হলেও তাদের না দিয়ে আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে প্রকল্পের কাজ দেওয়া হয় । মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অ&#2472