ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র হওয়া নাইকো মামলার বিচার কাজের প্রাক প্রস্তুতি শেষে মামলার নথি মঙ্গলবার সংসদ ভবনের ৯ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।
সংসদ ভবনের ৯ নম্বর আদালতের বিচারক হচ্ছেন খন্দকার কামালউজ্জামান। নথি হাতে পেলে এই বিচারক মামলাটিতে আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করবেন। মামলার ১১ অভিযুক্তের মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
পলাতক তিন আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) সি এম ইউসুফ হোসেন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফকে পলাতক দেখিয়ে সরকারী গেজেট প্রজ্ঞাপন জারি হওয়ার পর মঙ্গলবার মামলাটি বিচারের জন্য ওই আদালতে পাঠানো হলো।
মঙ্গলবার কারাবন্দি ৮ আসামিকে আদালতে হাজির করার কথা থাকলেও 'নিরাপত্তাগত কারণে' সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে কারা কর্তৃপক্ষ ও পুলিশ খালেদা জিয়া, সাবেক জ্বালানি ও খনিজ স
bdnews24