২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের চিঠি ফেরত পাঠিয়েছে দেলোয়ারপন্থীরা

খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কাছে পাঠানো সংলাপের চিঠিতে পদবি উল্লেখ না থাকায় তা ফেরত পাঠানো হয়েছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ বার্তাবাহকের মাধ্যমে এ চিঠি দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটের বাসায় পৌঁছানো হলে তা গ্রহণ করা হয়নি। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভি আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কাছে পাঠানো সংলাপের চিঠিতে পদবি উল্লেখ না থাকায় তা ফেরত পাঠানো হয়েছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ বার্তাবাহকের মাধ্যমে এ চিঠি দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটের বাসায় পৌঁছানো হলে তা গ্রহণ করা হয়নি। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভি আহমেদ এ তথ্য জানিয়েছেন। রিজভি আহমেদ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। অথচ চিঠিতে তার পদবি উল্লেখ করা হয়নি। এই অবস্থায় আমরা চিঠি ফেরত পাঠিয়েছি।" সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে সরকার বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছেও পদবি উল্লেখ না করে চিঠি পাঠিয়েছে। তবে সেই চিঠি পাওয়ার বিষয়টি সংস্কারপন্থী হিসেবে পরিচিত বিএনপির এ অংশটির কেউ এখনো স্বীকার করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএইচবি/২০০২ ঘ.