২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতি মামলা খারিজে হাইকোর্টে খালেদার আবেদন

নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য রোববার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার নওশাদ জামির বিকেলে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চে এ আবেদন জমা দেন। মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য রোববার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার নওশাদ জামির বিকেলে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চে এ আবেদন জমা দেন। মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হতে পারে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি করার মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগে গতবছর ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। খালেদা জিয়াসহ মোট পাঁচজনকে এ মামলার আসামি করা হয়। কমিশন গত ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.