ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার আসামি আবদুল মান্নান ভূঁইয়া ও এম শামসুল ইসলামকে কারাগারে নেওয়া হয়েছে। আদালতে আত্মসমর্পণের পর বিকেল সোয়া ৪টার দিকে মান্নান ভূঁইয়াকে ও সোয়া ৫টার দিকে শামসুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকানো হয়।
মান্নান ভূঁইয়া রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালতে শামসুল ইসলাম জামিনে আবেদন জানালে বিচারক সেটিও নাকচ করেন।
আদালতে যাওয়ার আগে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিপুল সংখ্যক নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে বেলা সাড়ে ৩টায় আদালতে হাজির হন মান্নান ভূঁইয়া। তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তাফা খান আত্মসমর্পণের আবেদন আদালতে উপস্থাপন করেন। বিচারক মো. আজিজুল হক আবেদন গ্রহণ করে মান্নান ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির এ নেতাকে কারাগারে নেওয়ার সময় কর্মীরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।
আদালতের আদেশের পর বিকেল ৪টার দিকে মান্নান ভূঁইয়াকে নিয়ে একটি প্রিজন ভ্যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়।
আদালতের উদ্দেশে দুপুর ৩টার দিকে গুলশানের বাসা থেকে বের হন বিএনপির সাবেক মহাসচিব। ওই সময় তার স্বাক্ষরিত একটি চিঠি সাংবাদিকদের মধ্যে বিলি করা হয়।
এক পৃষ্ঠার চিঠিতে মান্নান ভূঁইয়া সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলকে বিএনপিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, 'বিএনপি ঐক্য এখন সময়ের ব্যাপার মাত্র। ঐক্য প্রক্রিয়া যে কোনও সময়ই সফল হবে। আমাদের নেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতারা শিগগিরই মুক্তি পাবেন এবং বেগম জিয়া কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দলের সময়োপযোগী সংস্কারও করবেন।'
অন্যদিকে, বিকেল ৪টার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন এম শামসুল ইসলাম। তার পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, লুৎফে আলম।
বিচারক মো. আজিজুল হক আত্মসমর্পণের আবেদন গ্রহণ করে শামসুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্যাটকো দুর্নীতি মামলায় মান্নান ভূঁইয়া ও এম শামসুল ইসলাম ছাড়াও সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ রয়েছে নিম্ন আদালতের। একইসঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়।
এ মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী রোববার সকালে আগাম জামিনের আবেদন জানালেও হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এ ছাড়া জামিন চেয়ে আবেদন করা অপর দুই সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়েছেন।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে
bdnews24