২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের জন্য আদালতে মান্নান ভূঁইয়া

গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্ননা ভুঁইয়া আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 09:38 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্ননা ভুঁইয়া আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হয়েছেন। রোববার সাড়ে তিনটায় মান্নান ভূঁইয়া সিনিয়র বিশেষ জজ আদালতে পৌঁছান। তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তাফা খান মান্নানের আত্মসমর্পণের আবেদন আদালতে পেশ করেন। এর আগে তার ব্যক্তিগত সহকারি জাহান আলী দুপুর ২টা ৫৫ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আত্মসমর্পণের জন্য মান্নান ভূঁইয়া আদালতে রওয়ানা হয়েছেন। আবদুল মান্নান ভূঁইয়া ছাড়াও গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ রয়েছে নিম্ন আদালতের। একইসঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়। এ মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী রোববার সকালে আগাম জামিনের আবেদন জানালেও হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এ ছাড়া জামিন চেয়ে আবেদন করা অপর দুই সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়েছেন। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে