ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর আগাম জামিনের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। জামিন চেয়ে আবেদন করা অপর দুই সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়েছেন।
গ্যাটকো মামলায় আগাম জামিন চেয়ে রোববার সকালে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আলাদা তিনটি আবেদন করেন তিন সাবেক মন্ত্রী। দুপুর ২টায় ওই আবেদনগুলোর শুনানি গ্রহণ করা হবে বলে আদালত জানায়। (বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার)
দুুপুর ২টায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ করে দেয় আদালত। এর পর বিএনপি নেতা এম কে আনোয়ার এবং এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়ে নেন।
এম কে আনোয়ার ও শামসুল ইসলাম পরে হাইকোর্টের অপর একটি বেঞ্চে জামিন আবেদন করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি।
তিন সাবেক মন্ত্রীই এ সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি দুটি দলের নেতা-কর্মীরাও ভিড় জমায় আদালতে।
মতিউর রহমান নিজামীর পক্ষে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিনের আবেদন জমা দেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এম কে আনোয়ার ও শামসুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান আবেদন জমা দেন।
এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ এম কে আনোয়ার ও শামসুল ইসলাম জামিনের আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি।
জামিনের আবেদন গ্রহণ না করার ব্যাখ্যায় ওই আদালত জানায়, জরুরি বিধিমালার মামলায় অভিযুক্তের জামিন আবেদন উচ্চ আদালতও বিবেচনা করতে পারবে না বলে আপিল বিভাঘের একটি রায় রয়েছে। তাই এই আদালত এ জামিন আবেদনের শুনানি করতে পারবে না।
এরপর ওই দিনই বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি জমা দেওয়া হলে তারা জানান, বৃহস্পতিবার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করা সম্ভব নয়।
এদিকে গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে নিম্ন আদালত।
একইসঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে
bdnews24