ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় অভিযোগ গঠনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে এ মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বিচারকের উদ্দেশে বলেন, "আপনি স্বাধীন হলে এ মামলায় আজ আমি অব্যাহতি পেতাম। কিন্তু আপনি স্বাধীন নন। এ জন্য দুর্নীতি না করা সত্ত্বেও এ মামলায় আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।"
বিচারকের উদ্দেশে হাসিনা প্রশ্ন রাখেন, "আপনি কি পারবেন আমার নিরপেক্ষ বিচার করতে?"
তিনি বলেন, "উপরে আল্লাহ আছেন। আর আছে দেশের জনগণ, আল্ল
bdnews24