২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে ছাড়া নির্বাচন ও সংলাপ গ্রহণযোগ্য হবে না: ইব্রাহিম

শেখ হাসিনা ও খালেদা জিয়া ছাড়া নির্বাচন ও সংলাপ গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, "আওয়ামী লীগ ও বিএনপির মত বড় দলের দুই নেত্রীকে বাদ দিয়ে নির্বাচন ও সংলাপ সফলতা পেলেও তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

পাবনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ও খালেদা জিয়া ছাড়া নির্বাচন ও সংলাপ গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, "আওয়ামী লীগ ও বিএনপির মত বড় দলের দুই নেত্রীকে বাদ দিয়ে নির্বাচন ও সংলাপ সফলতা পেলেও তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।" বৃহস্পতিবার পাবনার একটি কমিউনিটি সেন্টারে পাবনা উন্নয়ন ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এক সভায় মুহাম্মদ ইব্রাহিম এ কথা বলেন। তিনি বলেন, "বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং দুর্নীতি দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।" যুদ্ধপরাধীদের বিচার দাবি করে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, "শেখ হাসিনা ও খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেলে গেলেও গ্যাটকো মামলায় জামায়াতের আমির নিজামীসহ অন্য আসামিদের এখনও জেলে নেওয়া হয়নি।" প্রকৌশলী বশির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির মহাসচিব আবুল কালাম আজাদ, আরমান আলী, আবুল হোসেন, শাহাবুদ্দিন, ছিদ্দিকুর রহমান, রবিউল ইসলাম প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.