ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলায় কারাগারের বাইরে থাকা আসামিদের গ্রেপ্তারে বুধবার সন্ধ্যা পর্যন্ত পরোয়ানা জারি হয়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ বা আসামিদের আদালতে হাজির করার বিষয়েও কোনো আদেশ দেননি বিচারক।
গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
এতে আসামি সাবেক মন্ত্রীরা হলেন, বিএনপির এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশারফ হোসেন, আকবর হোসেন ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
অভিযোগপত্রটি বুধবার বিকেলে মুখ্য মহানগর আদালত থেকে সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হলেও বিচারক মো. আজিজুল হক সন্ধ্যা ৬ টা পর্যন্ত কোনো আদেশ দেননি।
আদালতের সহকারী কাজী নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকেল সাড়ে ৫টার দিকে বলেন, "বিচারক বাসায় চলে গেছেন। তিনি গ্যাটকো মামলার অভিযোগপত্রের বিষয়ে কোনো আদেশও দেননি।"
গত বছরের ২ সেপ্টেম্বর রাতে গ্যাটকো-মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এতে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে
bdnews24