২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি, জাসদ ও ওয়ার্কার্স পার্টিকে সংলাপের চিঠি

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে সংলাপের চিঠি পেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার রাতে পাঠানো এ চিঠিতে সংলাপের দিনক্ষণ উল্লেখ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 04:38 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে সংলাপের চিঠি পেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার রাতে পাঠানো এ চিঠিতে সংলাপের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। সিপিবির সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার পরে তাদের দলীয় কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার গভীররাতে সংলাপের চিঠি পেয়েছেন বলেও জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন,"চিঠিতে সংলাপের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। আমাদের ৫-৭ জন কেন্দ্রীয় নেতার নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নং চাওয়া হয়েছে ওই চিঠিতে। বলা হয়েছে যে সুবিধামত সময়ে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।" ইনু আরো জানান, কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরেই নিদ্ধান্ত নেওয়া হবে তার দল সংলাপে যাবে নাকি যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১০৩০ ঘ.