২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় খালেদা-নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। (আরও তথ্যসহ- ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে আসামি সাবেক মন্ত্রীরা হলেন, বিএনপির এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশারফ হোসেন, আকবর হোসেন ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হুদা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১২ জনকে পলাতক দেখানো হয়েছে। পলাতক অন্যরা হলেন সাবেক নৌ পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, গ্যাটকোর পরিচালক শাহজাহান এ হাসিব, এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ এবং আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার। মামলার অভিযোগপত্রে গ্রেপ্তার না হওয়া আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং মালামাল ক্রোকের নিদের্শ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এছাড়া এই মামলায় মোট ৮৬ জনকে সাক্ষী করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা জানান। আদালতে কমিশনের আইন কর্মকর্তা মো. আব্দুর রশিদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুখ্য মহানগর হাকিম অভিযোগপত্র গ্রহণ করেছেন। পরে এটি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হবে।" এ নিয়ে ৮ দিনের মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হল। ৫ মে নাইকো দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কমিশন। গত বছরের ২ সেপ্টেম্বর রাতে গ্যাটকো-মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এতে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে