২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র মামলার শুনানি ১৭ এপ্রিল পর্যন্ত মুলতবি

শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করেছে আদালত। মঙ্গলবার শুনানি চলাকালে দুপুর সাড়ে ১২টার সময় আওয়ামী লীগ সভানেত্রী কানের ব্যথায় অসুস্থবোধ করার কথা জানালে বিচারক মো. ফিরোজ আলম শুনানি মুলতবির আদেশ দেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 04:04 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করেছে আদালত। মঙ্গলবার শুনানি চলাকালে দুপুর সাড়ে ১২টার সময় আওয়ামী লীগ সভানেত্রী কানের ব্যথায় অসুস্থবোধ করার কথা জানালে বিচারক মো. ফিরোজ আলম শুনানি মুলতবির আদেশ দেন। (আরও তথ্যসহ-২) সকাল পৌনে ১০টায় শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এ হাজির করা হয়। আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলায় ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "শুনেছি বিচার বিভাগ স্বাধীন হয়েছে। সেটা শুধু কাগজে কলমেই। আপনি (বিচারক) যদি ন্যায়বিচার না করতে পারেন, আপনার ওপর যদি চাপ থাকে; তাহলে রায় দিয়ে দিন আমার বিরুদ্ধে। শেখ হাসিনা বলেন, "আমি সরকার প্রধান ছিলাম। তখন সংসদীয় গণতন্ত্র চালু ছিল। আমাকে প্রতিটি কাজের জন্য সংসদে জবাবদিহি করতে হয়েছে। অন্য অনেক কমিটিকেও তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়েছে। আর আজ সংবিধান লঙ্ঘন করে জরুরি আইনে এ মামলার বিচার করা হচ্ছে।" সাবেক প্রধানমন্ত্রী বলেন, "একটি দেশ তখনই সফলভাবে চলতে পারে যখন আইন, বিচার ও শাসন বিভাগ এক সঙ্গে কাজ করতে পারে। আজ দেশে সংসদ নেই। এতে দেশের অবস্থা কি হয়েছে মাননীয় বিচারক আপনি নিজেই তা দেখতে পারছেন।" আওয়ামী লীগ প্রধান দাবি করেন "আমি একটি টাকাও দুর্নীতি করিনি। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিটি কাজের জন্য অর্থ ছাড় দেওয়া হয়েছে। আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।" বিচারকের উদ্দেশে তিনি বলেন,"যদি ন্যায়বিচার করেন, তাহলে আমার আইনজীবীদের সব কথা শুনতে হবে। এখানে সংসদীয় বিধি, রুলস অব বিজসেনসহ সব ধরনের আইনের কথাই আসবে।" এদিকে বিশেষ আদালতে হাসিনার মামলার শুনানি চলাকালে এক সাংবাদিকদের সঙ্গে পুলিশের অশোভন আচরণের কারণে সাংবাদিকদের সধ্যে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে সাংবাদিকরা আদালত থেকে বেরিয়ে আসেন। সাংবাদিকরা আগামী বৃহস্পতিবারের মধ্যে দোষী পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার, স্বাধীনভাবে কাজ করতে দেওয়াসহ ৬ দফা দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আদালতে শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এ দিন মামলার অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর চতুর্থ দিনের মত শুনানি হয়। গত ৩ এপ্রিল থেকে এ শুনানি চলছে। এর আগে কথা বলার জন্য শেখ হাসিনাকে বিচারক সময় না দিতে চাইলে আাসামি পক্ষের আইনজীবীরা এজলাসে উচ্চস্বরে এর প্রতিবাদ জানান। এরপর বিচারক হাসিনাকে কথা বলার অনুমতি দেন। এদিন আদালতে শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, ইউসুফ হোসেন হুমায়ূন ও ফজলে নূর তাপস। তারা মামলার অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর চতুর্থ দিনের মত শুনানি করেন। শুনানির এক পর্যায়ে বিচারক আসামি পক্ষের আইনজীবীদের বলেন, "আপনারা এ মামলাসংক্রান্ত বিষয়ে আলোচনা করুন। অভিযোগ থেকে একজন আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানিতে সব বিষয় নিয়েই যদি আলোচনা করেন, তাহলে আপনাদের ও আদালতের মূল্যবান সময় নষ্ট হয়।" এ সময় ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আদালতকে বলেন, "আমাকে সব আইন নিয়েই কথা বলতে হবে। আইনেই বলা আছে মূল আইনকে লঙ্ঘন করে যখন অন্য কোনো আইন করা হয়, তাহলে পরের আইনটি অবৈধ হয়ে যায়। সংবিধানেও এর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।" প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/এমএইচবি/১৯৫৮ ঘ.